
পত্নীতলায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষকরা
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ

শস্য ভান্ডার খ্যাত নওগাঁর পত্নীতলা উপজেলায় মাঠজুড়ে চলছে আমন ধান কাটার উৎসব।ধান ঘরে তোলার মধ্যেই নিহিত থাকে কৃষক পরিবারের স্বপ্ন ও আশা।আমন ধান ঘরে তোলার স্বপ্নে বিভোর এখন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি আমন মৌসুমে প্রায় প্রায় ২৩ হাজার ৪ শ ২০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।
প্রণোদনার আওতায় ৪ হাজার ১শ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডি.এ.পি-১০কেজি,এম.ও.পি-১০ কেজি ও ধানবীজ-৫ কেজি করে দেওয়া হয়েছে।
এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৮৬,ব্রিধান-৯৫ ব্রিধান-১০৩,বিনা-১৭,স্বর্ণা-৫সহ বিভিন্ন স্থানীয় জাতের আমন ধান চাষ করা হয়েছে।বিঘা প্রতি ১৮ থেকে ২০ মণ করে ধানের ফলন হচ্ছে।
সরেজমিনে উপজেলার পদ্মপুকুর,কাঞ্চন,নাদৌড়সহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, আমন ধানকাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষিশ্রমিক ও কৃষক-কৃষাণীরা।পানি সেচ ও কীটনাশক বাবদ এবার আমন ধান উৎপাদনের খরচ বেশি হয়েছে বলে কৃষকরা জানান।ধানের দাম যদি ভাল থাকে তাহলে কৃষকরা লাভবান হবেন।
উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের কৃষক মো.কছিমুদ্দীন বলেন, ১ বিঘা জমিতে আমন ধান চাষ করেছি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন,উপজেলায় আমন ধান এ পর্যন্ত ২০ শতাংশ কাটা হয়েছে।




















