বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

পত্নীতলায় প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে পুড়লো দেড় বিঘা জমির ধান

reporter

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:২৮ অপরাহ্ণ


পত্নীতলায় প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে পুড়লো দেড় বিঘা জমির ধান

প্রতিপক্ষের রাসায়নিক বিষ প্রয়োগে নওগাঁর পত্নীতলায় দেড় বিঘা জমির ধান পুড়ে ফেলার অভিযোগ উঠেছে আমবাটি গ্রামের কৃষক মোঃ আশরাফ আলী ( ৬০) কৃষি অফিস বরাবর লিখিত অভিযোগে জানা যায় তার রোপনকৃত চকরাধাকৃষ্ণ মৌজার ৪১ নম্বর খতিয়ানে ২২১ দাগে ৪৮ শতক জমিতে কিছুদিন পূর্বে আধাপাকা অবস্থায় প্রতিপক্ষ রাসায়নিক প্রয়োগ করে পুড়ে ফেলে, কৃষক আশরাফ আলী অভিযোগ করেন পত্নীতলা উপজেলা মোবারকপুর গ্রামের মৃত আনোয়ারের স্ত্রী রেহেনা পারভিন পাহাড় কাটা ( চক জগত) গ্রামের জিন্নাত আলীর পুত্র আব্দুল কুদ্দুস ও ধামইরহাট  উপজেলার বজ্রবন  গ্রামের ইয়াকুব আলীর মেয়ে পরীবানু গণদের কুপরামর্শে চক্রান্তে পত্নীতলা উপজেলার পাহাড় কাটা (চকজগত) খাজো মদ্দিনের ছেলে নজরুল ইসলাম রাসায়নিক করে ধানের ক্ষতি সাধন করে। আতপ ধান সহ আশরাফ আলী প্রায় ৮৮ হাজার টাকার ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করেন, উল্লেখিত প্রতিপক্ষ নজরুল ইসলামের নিকট মোবাইল ফোনে রাসায়নিক প্রয়োগে ধান নষ্ট করার বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম রাসায়নিক প্রয়োগের বিষয়টি অস্বীকার করেন, 

পত্নীতলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন অভিযোগ পাওয়ার পর সরেজমিন তদন্ত করে জমিতে অনির্বাচিত আগাছা নাশক হয়েছে এবং এর ফলে ষাট হাজার টাকার ক্ষতি হয়েছে মর্মে কৃষক আশরাফ আলীর নিকট প্রতিবেদন প্রদান করেন। কৃষক আশরাফ আলী তার ধানের ক্ষতির জন্য প্রতিপক্ষের বিরুদ্ধে সুবিচার দাবি করেন।


Link Copied