
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অভিযান চালিয়ে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে। ১৩ নভেম্বর বেলা ১২ ঘটিকায় শীতলমাঠ বিওপি'র টহল কমান্ডার নায়েক মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৪/২-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শীতলমাঠ গজুর মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, এবং একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ মোঃ সবুজ (৩৪) নামক এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়, আটককৃত ব্যক্তি পত্নীতলা, উপজেলার নির্মল গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।




















