বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

reporter

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ


কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

কুমিল্লা জেলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ  সংগঠন ছাত্রলীগের ৯৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই দিন ধরে জেলার বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

পুলিশ সুপার জানান, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জেলার সব থানায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর রাতে ৪২ জন এবং ১১ নভেম্বর রাতে আরও ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে দুই দিনের অভিযানে মোট ৯৮ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিতে না পারে, সে লক্ষ্যে এ অভিযান অব্যাহত রয়েছে।


Link Copied