
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ

চিকিৎসা সেবায় উচ্চতর ডিগ্রি (এমডি) অর্জন করায় সিলেটের বালাগঞ্জের সুপরিচিত চিকিৎসক ডাঃ এম. এ. মান্নান-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বালাগঞ্জের শীর্ষস্থানীয় চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘দেশ মেডিকেয়ার’-এর উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
মানবতার সেবায় অনন্য অবদান এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে তাঁর এই অর্জনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
স্থানীয় সুধীসমাজ ও চিকিৎসকদের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাক্তার মান্নানের এই সাফল্য বালাগঞ্জ তথা সমগ্র সিলেট অঞ্চলের চিকিৎসাসেবায় এক নতুন মাত্রা যোগ করবে এবং তরুণ চিকিৎসকদের অনুপ্রাণিত করবে। সংবর্ধিত অতিথি ডা. এম. এ. মান্নান বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটি পুরো বালাগঞ্জবাসীর। জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।




















