শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

মেহেরপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত

reporter

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ণ


মেহেরপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন জাতীয় পতাকা এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান দলীয় পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলনকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর খান ছাতু, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিরুদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পতাকা উত্তোলন শেষে নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে সংহতি প্রকাশ করেন।


Link Copied