শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

reporter

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ


চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রাজশাহীর চারঘাট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ওবায়দুল ইসলাম রবি (নাগরিক টিভি), সহ-সভাপতি ইসমাইল হক (কান্ট্রি টুডে) এবং দৈনিক ভোরের ডাক প্রত্রিকার চারঘাট উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামকে সাধারণ সম্পদক ঘোষণা করা হয়েছে। 

সোমবার সকাল ১০টায় চারঘাটের সারদা বাজারের একটি রেস্তোরায় সাংবাদিক ওবায়দুল ইসলাম রবি’র সভাপতিত্বে ১১জন সাংবাদিক সদস্যের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামীতে চারঘাটে কর্মরত বৈধ সাংবাদিকদের এই সংগঠনের সদস্য করার সিন্ধান্ত নেওয়া হয়। 

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি ইসমাইল হক, যুগ্ম-সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সম্রাট, অর্থ সম্পাদক মনিরুজ্জামান, সদস্য মেহেদি হাসান, হৃদয়সহ অন্যরা উপস্থিত ছিলেন। 

পরিশেষে সভাপতি বলেন, সংগঠন একাধিক থাকতে পারে, সেটা নিয়ে কোন ধরনের সমালোচনা বিষয় নয়। সকলেই গনমাধ্যমকর্মী এটাই বড় কথা। উপজেলার সকল সাংবাদিকদের সাথে একত্বতা বজায় রেখে সিআরইউ সদস্যদের কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।


Link Copied