
মেহেরপুরে হেরোইন ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি নাজমা গ্রেপ্তার
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১০ অপরাহ্ণ

মেহেরপুরে ৬ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৭৫০ টাকাসহ নাজমা নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল সন্ধ্যা রাতে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের মধ্যপাড়ার বাদশা মন্ডলের মেয়ে এবং স্বামী আজিলের স্ত্রী নাজমাকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নারী মাদক কারবারি নাজমার বাসা থেকে গ্রেপ্তার করে।
অভিযানকালে তল্লাশি চালিয়ে নাজমার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ৬ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নাজমা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রাম ও বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে সে এবং তার পরিবারের সদস্যরা।
তার এই অবৈধ মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মাদক ও আলামতসহ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এলাকাকে মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।




















