
কাশিয়ানীতে যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বহিষ্কার
প্রকাশিত: ২ জুলাই, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাশিয়ানী উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল ও সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।




















