বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

বালাগঞ্জে ইযুথ গ্রুপের সম্প্রীতি সমাবেশ

reporter

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০৬:৩১ অপরাহ্ণ


বালাগঞ্জে ইযুথ গ্রুপের সম্প্রীতি সমাবেশ
২৮ এপ্রিল ২০২৬ইং  বালাগঞ্জ উপজেলা সদরে বালাগঞ্জে ইযুথ গ্রুপের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দি-হাঙ্গার প্রজেক্ট এর কারিগরি সহায়তায়, নিরাপদ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ ইমাম সমিতির সভাপতি নোমান আহমদ কাওছার। সাংবাদিক শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দি-হাঙ্গার প্রজেক্ট জেলা সমন্বয়কারী আকলিমা চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক জাগির হোসেন, শিক্ষক আহমদ আলী, মহিলা বিষয়ক অফিসের হাব প্রকল্প সমন্বয়কারী মোঃ শহীদুল্লাহ কায়সার। ইয়ুথদের মধ্যে বক্তব্য রাখেন জিহাদ আহমদ,  ফারজানা বেগম, ফাহিমা বেগম, লিমা বেগম। উক্ত সম্প্রীতি সমাবেশে মাদক, বাল্য বিয়ে, ইভটিজিং, কিশোর গ্যাং, দুনীতি বন্ধের আহবান জানানো হয়|  সমাবেশে বক্তারা শান্তি সম্প্রীতির বালাগঞ্জ উপজেলা গড়ার প্রত্যায় ব্যক্ত করেন।
 
 

Link Copied