বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

দুর্গম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মরিয়া বিজিবি

reporter

আশফাক আহমদ,বড়লেখা,মৌলভীবাজার

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ণ


দুর্গম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মরিয়া বিজিবি

দুর্গম পাহাড় ও বনাঞ্চলে টহলরত অবস্থায় ৫২ বিজিবির সদস্যরা।

মৌলভীবাজারের বড়লেখা-জুড়ী দুর্গম পাহাড় ও বনাঞ্চলঘেরা সীমান্ত দিয়ে গত তিন সপ্তাহ ধরে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের একাধিক অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। সে অপচেষ্টা প্রতিহত করতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ৫২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন।

বিজিবি জানায়, সম্প্রতি বিজিবির তৎপরতায় প্রায় ৭০ থেকে ৭৫ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা প্রতিহত করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন সীমান্তের স্থানীয় জনগণ। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তির চলাচল কিংবা অনুপ্রবেশের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয় লোকজনকে অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি দুর্গম সীমান্তে নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে সিসিটিভি ক্যামেরা, ড্রোন, নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে। নিয়মিত টহল এবং জনসম্পৃক্ততা-এই চার স্তরের সমন্বয়ে সীমান্তে নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিয়ানীবাজার ৫২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, সীমান্তে অনুপ্রবেশের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। স্থানীয় জনগণের সহযোগিতাও আমাদের শক্তি বাড়িয়ে দিয়েছে।

আশফাক আহমদ,বড়লেখা,মৌলভীবাজার / এমএসএম

Link Copied