বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

মধুপুরে লকডাউন প্রতিরোধে রাতভর রাজপথে বিএনপি-যুবদল, ভোরে নেতাকর্মীদের নিয়ে সড়ক পরিদর্শন

reporter

মোঃ লিটন সরকার

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ


মধুপুরে লকডাউন প্রতিরোধে রাতভর রাজপথে বিএনপি-যুবদল, ভোরে নেতাকর্মীদের নিয়ে সড়ক পরিদর্শন

ফজরের নামাজ আদায় করে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়ক পরিদর্শন

আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি প্রতিরোধ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে কর্মসূচি শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মধুপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পরিদর্শন করেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন।

দলীয় নেতাকর্মীরা জানান, বুধবার রাত থেকে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে নেতাকর্মীরা রাতভর তারা বিভিন্ন স্থানে অবস্থান করে লকডাউন কর্মসূচি প্রতিরোধে তৎপরতা চালান।

রাতভর অবস্থান কর্মসূচি শেষে বৃহস্পতিবার ভোরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে ফজরের নামাজ আদায় করেন তারা। পরে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়ক পরিদর্শন করেন।

এ বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বদা রাজপথে সজাগ রয়েছি। যেকোনো পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, এলাকার স্বাভাবিক পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

মোঃ লিটন সরকার
মধুপুর টাঙ্গাইল
০১৭৮৫-৫৯৪৪৬৪

মোঃ লিটন সরকার / এমএসএম

Link Copied