শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ভারতীয় বিয়ার ও হুইস্কিসহ গ্রেপ্তার ৫

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০২:০১ অপরাহ্ণ


ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ভারতীয় বিয়ার ও হুইস্কিসহ গ্রেপ্তার ৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধারের পাশাপাশি পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে ১২টি কাঁচের বোতল ভারতীয় বিয়ার, ৩টি টিনের বোতল ভারতীয় বিয়ার এবং ১ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। এ সময় দক্ষিণ তেতাভূমি (বাঁশতলী) এলাকার টিটু মিয়া (৩০) ও শরিফ মিয়া প্রকাশ শরীফকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তারা দুজনই শশীদল ইউনিয়নের বাসিন্দা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার টিটু মিয়ার বিরুদ্ধে মাদক ও চোরাচালানসংক্রান্ত পূর্বের চারটি মামলা রয়েছে। অপরদিকে শরিফ মিয়ার বিরুদ্ধে মাদকসংক্রান্ত পূর্বের একটি মামলা রয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় অভিযানে শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—গঙ্গানগর এলাকার মোঃ জীবন (২৬), রামচন্দ্রপুর এলাকার খোকন মিয়া (৪৬) এবং নারায়ণপুর এলাকার মোঃ আপন (২৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তার জীবন মিয়ার বিরুদ্ধে মাদক ও চোরাচালানসংক্রান্ত পূর্বের ছয়টি মামলা রয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানা'র অফিসার ইনচার্জ ফারুক মিয়া যানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

Link Copied