বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

reporter

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ অপরাহ্ণ


বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

বরিশালের বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি। তাদের যোগদানের মধ্য দিয়ে এলাকায় দলটির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) রাত ৯টায় বাকেরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত সদস্যরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা নাসিরুদ্দিন রোকন ডাকুয়ার হাতে সদস্য ফরম পূরণের মাধ্যমে সংগঠনে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কাওসার আহমেদ, উপজেলা শাখার উপদেষ্টা এইচ এম ইকবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
নবাগতদের স্বাগত জানিয়ে মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ, জাতি ও মানুষের কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে প্রত্যেককে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার পক্ষ থেকে নবাগত সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


Link Copied