বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

পিরোজপুরে ইয়াবাসহ যুবক আটক - শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার

reporter

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ


পিরোজপুরে ইয়াবাসহ যুবক আটক - শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার
পিরোজপুরে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ  সোহাগ মীর(৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যার পরে পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
 
আটকৃত সোহাগ মীর পিরোজপুর সদর উপজেলার আলামকাটি এলাকার মৃত সালাম মীরের ছেলে 
 
পুলিশ সূত্রে জানা গেছে,  চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে সোহাগ মীরকে ৩০ পিস ইয়াবাসহ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি থেকে তিনটি ককটেল ও বিস্ফোরক জাতীয় ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
 
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মীর সোহাগ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Link Copied