
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ০৭:১৩ অপরাহ্ণ

চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা এক ছেলেশিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নদীর পাড়ে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন নৌ পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত শিশুর নাম-পরিচয় শনাক্তের জোর চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।




















