বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

reporter

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ


পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দুদক টিম পৌঁছানোর আগেই অভিযুক্ত আনসার সদস্যরা বদলি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।

​সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে দুদকের কর্মকর্তারা পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম, দাপ্তরিক নথি ও সেবার পরিবেশ নিবিড়ভাবে খতিয়ে দেখেন।  

​তবে অভিযানের মূল লক্ষ্য—অভিযুক্ত আনসার সদস্যদের কাউকেই কর্মস্থলে পাওয়া যায়নি।  

​অভিযান শেষে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য এবং সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Link Copied