
৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও সমবায় পণ্য মেলা অনুষ্ঠিত
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ

"করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যে পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সমবায় পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮ নভেম্বর ২০২৬) পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ আলোচনা সভা ও পণ্য মেলার আয়োজন করে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, পিরোজপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম-সেবা)ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই সমাজ গঠনে সমবায়ীদের ভূমিকার কথা তুলে ধরেন।




















