বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

reporter

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ


বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা স্থানীয় নেতা মো. শাহিন শিকদার শতাধিক নেতাকর্মীসহ আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বেলা ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে এ যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।

যোগদানকারী মো. শাহিন শিকদার স্থানীয় নবজাগরণ সমাজকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং নিউ ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, মো. শাহিন শিকদার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি অনুগত ছিলেন এবং দলটির গারুড়িয়া ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে চেয়ারম্যান প্রার্থী হওয়ার লক্ষ্যেই তিনি তাঁর অনুসারী শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এ দল পরিবর্তন করেছেন বলে জানা গেছে।

শাহিন শিকদারের এ দলবদলের ঘটনাকে ঘিরে গারুড়িয়া ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ ও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর সম্ভাব্য প্রার্থিতা স্থানীয় ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা বিশ্লেষণ চলছে।


Link Copied