শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

সন্দ্বীপে ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

reporter

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ


সন্দ্বীপে ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও দ্বীপের নিজস্ব সাহিত্য-সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সন্দ্বীপে মননশীল বাংলা ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের এসডিআই হলরুমে সন্দ্বীপ সাহিত্য পরিষদের আয়োজনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ফজলুল হক,নাট্যকার আবুল কাশেম শিল্পী,  সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, কবি নীলাঞ্জন বিদ্যুৎ, কবি ও গীতিকার মারজান আহসান মুক্তা,সাহিত্য কর্মী ও শিক্ষিকা জাহিদা বেগম পাহিমা,কবি, সাংবাদিক ও লিটল ম্যাগাজিন সম্পাদক বাদল রায় স্বাধীন, সাহিত্যকর্মী কাজী আনোয়ার হোসেন, সাংবাদিক ইলিয়াস সুমন, ইসমাঈল হোসেন মনি, আবিদুর রহমান মান্না, অমর বিশ্বাস সহ সন্দ্বীপের বিভিন্ন শ্রেণি-পেশার সাহিত্যপ্রেমী, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

‘সন্দ্বীপ সাহিত্য’ একটি মননশীল বাংলা ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন। এর দ্বিতীয় সংখ্যাটি ১৪৩৩ বঙ্গাব্দের শ্রাবণ-ভাদ্র-আশ্বিন সংখ্যারূপে প্রকাশিত হয়েছে। ম্যাগাজিনটির সম্পাদক কবি ও গীতিকার কাজী শামসুল আহসান খোকন এবং প্রকাশক সাংবাদিক ইলিয়াস কামাল বাবু।

সন্দ্বীপের সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীল প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি নবীন-প্রবীণ লেখকদের সাহিত্যচর্চার সুযোগ সৃষ্টিতে এ প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রেখে ‘সন্দ্বীপ সাহিত্য’ আগামী দিনেও দ্বীপের সাহিত্যাঙ্গনে মননশীল চিন্তা ও সৃজনশীলতার নতুন পরিসর তৈরি করবে—এমন প্রত্যাশা অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যপ্রেমীদের।


Link Copied