শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

কর্মী প্রেরণে অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

reporter

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ


কর্মী প্রেরণে অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এক্ষেত্রে এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে ‘জালালাবাদ এসোসিয়েশন’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তি‌নি।

মন্ত্রী ব‌লেন, সম্পূর্ণ বিনা খরচে গতকাল ১১২ জন কর্মী মালয়েশিয়ায় ডিএইচএল কোম্পানিতে গেছেন এবং আগামী ৯ তারিখে আরও একটি দল যাবে।

তি‌নি ব‌লেন, বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ‘ল ফার্ম’ গঠনের কাজ চলছে। এছাড়া, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে এবং বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক প্রত্যেক নিহতের পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

প্রবাসীদের সেবা ও সমস্যা সমাধানের বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় প্রবাসীদের উদ্দেশে যে দেশে অবস্থান করছেন সে দেশের প্রচলিত আইন মেনে চলার অনুরোধ জানান মন্ত্রী।

aliul / aliul

Link Copied