শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

সাভারে মধ্যরাতে ছাত্রলীগ কর্মী আটক, পুলিশের হাতে তুলে দিলেন ছাত্রদল নেতা তমিজ

reporter

সফি সুমন

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ


সাভারে মধ্যরাতে ছাত্রলীগ কর্মী আটক, পুলিশের হাতে তুলে দিলেন ছাত্রদল নেতা তমিজ

ঢাকার সাভারে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে সাভার পৌরসভার গেন্ডা এলাকা থেকে মেহেদী হাসান নামে ওই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। এ সময় তমিজ উদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন সাভার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাসিবুর রহমান পিয়াস ও সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল।

ছাত্রদল নেতাদের দাবি, আটক মেহেদী হাসান সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানের অনুসারী। তাঁর নির্দেশনায় মেহেদী সাভারের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। আটকের পর এসব কর্মকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা তিনি স্বীকার করেছেন বলেও দাবি করেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করতে উসকানি দেওয়া এবং ভাঙচুরের ঘটনায়ও মেহেদী হাসানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পরে আটক মেহেদী হাসানকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি পুলিশের এখতিয়ারভুক্ত। তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সফি সুমন / এমএসএম

Link Copied