
বাকেরগঞ্জে জিপিএস স্কুলের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লার বিরুদ্ধে স্কুল ফান্ডের ৩৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ণ

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন ৪নং দুধল ইউনিয়নের অন্তর্গত সুন্দরকাঠী গ্রামে অবস্থিত গোমা পিলখানা সুন্দরকাঠী (জিপিএস) মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৭ সালে গ্রামবাসির প্রচেষ্টায় বেসরকারীভাবে প্রতিষ্ঠিত হয় এবং বিদ্যলয়টি ২০১৯ সালে এম.পি.ও ভুক্ত হয়। প্রতিষ্ঠাকালীন থেকে বিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। গ্রামবাসী জানান যে, অত্যন্ত পরিতাপের বিষয় হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আহসান হাবিব মোল্লা ২০২২ সালে জিপিএস মাধ্যমিক বিদ্যালয়টিকে এমপিওভুক্ত ঠিকানা থেকে বেআইনিভাবে নিজ পৈত্রিক সম্পত্তিতে স্থানান্তর করেন। পরবর্তীতে দাতা গোষ্ঠী সরকারের নির্দেশনা এবং হাইকোর্ট ও আপিল বিভাগের রায় অনুযায়ী গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ২০২৫ সালে বিদ্যলয়টিকে মূল ঠিকানায় ফিরিয়ে নিয়ে আসে। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে জানা যায় যে, হাবিব মোল্লা সরকারের নির্দেশনা, হাইকোর্ট ও আপিল বিভাগের রায় অমান্য করে তার নিজ বাড়ির কাছে স্কুল নিয়ে যাওয়ার জন্য শিক্ষক কর্মচারীদেরকে বাধ্য করার চেষ্টা করছেন। তিনি এ বিষয়ে শিক্ষক কর্মচারীদের বেতন ববন্ধ করারও হুমকি দিচ্ছেন। হাবিব মোল্লা তার আপন বড় ভাই আনোয়ার হোসেন মোল্লা এবং ছোট ভাই মহসিন হোসেন মোল্লকে পালাক্রমে বিদ্যালয়ের সভাপতি এবং তার স্ত্রী মাকসুদা বেগম, ভাইয়ের বউ লামিয়া আক্তার , চাচাতো ভাই কুদ্দুস মোল্লাকে বিদ্যালয়ে নিয়োগ দিয়ে বিদ্যালয়টিকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছেন। হাবিব মোল্লার কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্যেও বেআইনীভাবে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দখল করে আছেন। এ বিষয়ে বরিশাল বোর্ড থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়। হাবিব মোল্লা জাতীয় পার্টির বাকেরগঞ্জ উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক। কিন্তু তিনি বর্তমানে সুযোগসুবিধা নেওয়ার জন্য সুর পাল্টে সরকারদলীয় লোক সাজার চেষ্টা করছেন।
আহসান হাবিব মোল্লা তার আপন ছোট ভাইয়ের বউ লামিয়া আক্তারকে অফিস এ্যাসিসটেন্ট কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দিয়েছেন। তার নিয়োগ দেখানো হয়েছে ২০১৬ সালে অথচ লামিয়া আক্তার ২০২১ সালের পূর্বে কখনো স্কুলে চাকরি করেন নি। হাবিব মোল্ল ও তার ভাই স্কুলের সভাপতি মহসিন হোসেন মোল্লা যোগসাজসে কমিটির অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল করে ভূয়া রেজুলেশন বানিয়ে অর্থের বিনিময়ে বেআইনিভাবে ২০২৫ সালে লামিয়া আক্তারের এমপিও করান। লামিয়া আক্তারের নিয়োগের বৈধতা নিয়ে তদন্ত চলমান রয়েছে। হাবিব মোল্লা তার ভইয়ের বউ লামিয়া আক্তারকে দাতা গোষ্ঠীর বিরুদ্ধে নগ্নভাবে ব্যবহার করতেছেন। লামিয়া আক্তারকে দিয়ে হাবিব মোল্লা দাতা গোষ্ঠীর ২ জন সদস্যের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করান। পুলিশ তদন্তে উক্ত মামলার এজহারে বর্ণিত তথ্যাদি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মর্মে প্রমাণিত হয় এবং লামিয়ার বিরুদ্ধে পাল্টা ১৭ ধারায় মামলা দায়েরের বিষয়টি ট্রাইবুনালে প্রকিয়াধীন আছে মর্মে এলাকাবাসী সূত্রে জানা যায়।
বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সূত্রে জানা যায় আহসান হাবিব মোল্লা ২০১৬ সাল থেকে বিদ্যালয়ের ফান্ড থেকে মোট ৩৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তার আর্থিক অনিয়মের বিষয়ে ১২ মে ২০২৬ তারিখে বরিশাল বোর্ড থেকে তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে তার আর্থিক অনিয়মের বিষয়টি প্রমাণিত হয়। এর ধারাবাহিকতায় হাবিব মোল্লার আর্থিক অনিয়মের বিষয় পুনরায় তদন্তের লক্ষ্যে শিক্ষা অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত তদন্ত কমিটি বাতিল করার জন্য হাবিব মোল্লা কোর্টে মামলা করার চেষ্টা করেন এবং শিক্ষা অধিদপ্তরের ডিজি বরাবর আবেদন দাখিল করেন। তিনি তদন্ত কমিটি স্থগিত করতে না পেরে কমিটির তদন্ত কার্যক্রম বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের করেন। তদন্ত কমিটি হাবিব মোল্লার দূর্নীতির বিষয়টি সরেজমিনে তদন্তের লক্ষ্যে ঢাকা থেকে গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখ স্কুলে যান। কমিটির সদস্যগণ হাবিব মোল্লার কাছে স্কুলের হিসাবের ডকুমেন্ট দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেন নাই। তার দূর্নীতির বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তদন্ত কার্যক্রম পন্ডুল করার লক্ষ্যে হাবিব মোল্লা তার ভাইদের নিয়ে তদন্ত অফিসারদের উপস্থিতিতে বিদ্যালয়ের দাতা গোষ্ঠীর উপর অতর্কিত হামলা চালান। এতে তদন্ত কার্যক্রম পন্ডুল হয়ে যায়। হামলায় দাতা গোষ্ঠীর বজলুর রহমান হাওলাদার, সুলতান হাওলাদার, আনোয়ার হাওলাদার, বশির হোসেনসহ অনেকে আহত হয়। পরবর্তীতে তিনি দাতা গোষ্ঠীকে হয়রানী করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার লক্ষ্যে আহত হওয়ার ভান করে মামলা দায়েরের পায়তারা করতেছেন এবং বিভিন্ন ধরণের অপপ্রোচার চালালেচ্ছেন। হাবিব মোল্লা একজন অপরাধী, দূর্নীতিবাজ, মামলাবাজ ও সন্ত্রাসী মর্মে এলাকাবাসীর সূত্রে জানা যায়। তার অপরাধের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে স্কুল থেকে অপসারণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।




















