বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

বরিশাল কুয়াকাটা মহা সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত, আহত অন্তত ২০

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৩:২৯ অপরাহ্ণ


বরিশাল কুয়াকাটা মহা সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত, আহত অন্তত ২০

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহনের একটি বাসের সঙ্গে কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বৈরী আবহাওয়ার কারণে সড়কের বাঁকে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংঘর্ষের পর বাস দুটি সড়কের পাশে ছিটকে পড়ে।
এ সময় গ্রিনভিউ পরিবহনের হেলপার বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় দুই বাসের চালক ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন হেলপার নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এমএসএম / এমএসএম

Link Copied