বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

রাজধানীতে ব্লক রেইড-চিরুনি অভিযান জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৭

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৩:২৬ অপরাহ্ণ


রাজধানীতে ব্লক রেইড-চিরুনি অভিযান জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৭

রাজধানীতে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ছাড়া, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির গ্রেপ্তারের বিষয়ে নিয়াজ মেহেদী বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে।

গ্রেপ্তার দুজনকে আজ আদালতে হাজির করা হবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

aliul / aliul

Link Copied