বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

৮০০ পিস ইয়াবাসহ সহ বাকেরগঞ্জে মাদক ব্যবসায়ী আজিজুল গ্রেফতার

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৩:২৪ অপরাহ্ণ


৮০০ পিস ইয়াবাসহ সহ বাকেরগঞ্জে মাদক ব্যবসায়ী আজিজুল গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আজিজুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসি এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আজিজুল হকের বাসায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আজিজুল হক রুনসি এলাকার মৃত চেরাগ আলী হাওলাদারের ছেলে। তার মায়ের নাম চান বরু বেগম।
 বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন জানান আজিজুল দীর্ঘদিন ধরে বাকেরগঞ্জ ও বরিশাল এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগেও তিনি একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছিলেন বলে জানা গেছে।

গ্রেফতারকৃত আজিজুল কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

এমএসএম / এমএসএম

Link Copied