বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

পিরোজপুরে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাংচুর!

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৩:২৩ অপরাহ্ণ


পিরোজপুরে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাংচুর!

পিরোজপুর জেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী  ও সদর উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান মজিবুর রহমান খালেক দম্পতির বাড়িতে ভাংচুর করা হয়েছে। 

বুধবার গভীর রাতে শহরের ম্যাটারনিটি রোডে থাকা তাদের এবাড়িতে   হামলার ঘটনা ঘটেছে।  রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মজিবুর রহমান খালেক  এবং তার বড় ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের  জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক তানভীর মুজিব অভি।  তাদের এ বাড়িতে ৫ আগস্ট এর পর একাধিক বার হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

স্থানীয় সুত্রে জানা যায়,  সম্প্রতি সময়ে এ বাড়িটিতে লোক দিয়ে মেরামতের কাজ শুরু করেছিলেন। রাতে বেশ কিছু যুবক এসে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে ও সামনে আগুন জালিয়ে দেয়।

সাবেক চেয়ারম্যান মজিবর রহমান খালেক অজ্ঞা স্থান থেকে সাংবাদিকদের জানান, তাদের বাড়ি রাতে আবারও হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এরপর হামলাকারীরা তার  মালিকানাধীন পাড়েরহাট এলাকায় থাকা চালের মিলেও হামলা চালায়। 
নিষিদ্ধ সংগঠন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা তানভীর মুজিব অভি'র নাশকতা ঠেকাতে ক্ষুব্ধ হয়ে বাড়িটিতে পুনরায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে বলে জানিয়েছেন পার্শ্ববর্তী স্থানীয়রা। 

তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বাড়িটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এমএসএম / এমএসএম

Link Copied