বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

বোদা সাব-রেজিস্ট্রার অফিসে দাবিবিহীন পুরোনো দলিল ধ্বংস

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৩:২৩ অপরাহ্ণ


বোদা সাব-রেজিস্ট্রার অফিসে দাবিবিহীন পুরোনো দলিল ধ্বংস

পঞ্চগড়ের বোদা সাব-রেজিস্ট্রার অফিসের ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জমা থাকা দাবিবিহীন প্রায় ৪ হাজার ৫৭৩টি পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বোদা সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে প্রকাশ্যে এসব দলিল ধ্বংস করা হয়। এ সময় কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার, সহকারী কর্মচারী, নকলনবিশ, দলিল লেখক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে নিবন্ধিত যেসব মূল দলিল (অছিয়ত ও উইল দলিল ব্যতীত) গ্রহীতারা দীর্ঘদিনেও সংগ্রহ করেননি, সেগুলো বিধি মোতাবেক ধ্বংস করার লক্ষ্যে আগেই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশের পর মূল রশিদ দেখিয়ে কিছু গ্রহীতা তাদের দলিল নিয়ে যান। বাকি দাবিবিহীন দলিলগুলো সরকারি বিধিবিধান ও প্রচলিত আইন অনুসরণ করে ধ্বংস করা হয়।

বোদা সাব-রেজিস্ট্রার আহমেদ রাকিব উল মান্নান বলেন, নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কোনো মূল দলিল দুই বছরের বেশি সময় অফিসে দাবিহীন অবস্থায় পড়ে থাকলে তা আইন অনুযায়ী ধ্বংস করার বিধান রয়েছে। নিবন্ধন অধিদপ্তরের আইজিআর মহোদয়ের ১১৫ নং স্মারক মোতাবেক নিয়ম মেনে গণবিজ্ঞপ্তির মাধ্যমে ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা দাবিবিহীন এসব দলিল ধ্বংস করা হয়েছে।

এমএসএম / এমএসএম

Link Copied