
জর্দা শামীমের সহযোগীর আস্তানায় ৭ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ

বরিশালের গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে সাতটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ ও ৩৩টি পিস্তল ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) এসআরবি সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশালের গৌরনদীতে এসআরবি-৮-এর একটি দল জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান পরিচালনা করে। অভিযানে সাতটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ ও ৩৩টি পিস্তল ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, পাবনা জেলার সাঁথিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-১২। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৭৭টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসব অভিযানের বিষয়ে বুধবার বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে।






















