বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

মার্তিনেজের বিকল্প হিসেবে লুকেবাকে ভাবছে ম্যানইউ

reporter

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ


মার্তিনেজের বিকল্প হিসেবে লুকেবাকে ভাবছে ম্যানইউ

জানুয়ারির দলবদলে রক্ষণভাগ শক্তিশালী করতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। বিশেষ করে বাঁ পায়ের একজন সেন্টারব্যাক দলে নেওয়ার পরিকল্পনা করছে ইংলিশ ক্লাবটি। সেই তালিকায় আছেন জার্মান ক্লাব আরবি লাইপজিগের ফরাসি ডিফেন্ডার কাস্তেলো লুকেবা।

ইউনাইটেডের বর্তমান ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাকে ঘিরে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো ক্লাবের আগ্রহের খবরও এসেছে। আগামী গ্রীষ্মে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। ফলে জানুয়ারিতেই তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে ইউনাইটেড।

মার্তিনেজের সম্ভাব্য বিদায়ের কথা মাথায় রেখেই নতুন সেন্টারব্যাক খুঁজছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। এ ক্ষেত্রে তাদের পছন্দের তালিকায় আছেন এভারটনের জ্যারাড ব্র্যানথওয়েট, ফুলহামের ক্যালভিন বাসি ও ব্রেন্টফোর্ডের নাথান কলিন্স। বিকল্প হিসেবে বিবেচনায় আছেন ২৩ বছর বয়সী লুকেবাও।

২০২৩ সালে অলিম্পিক লিওঁ থেকে লাইপজিগে যোগ দেন ফরাসি এই ডিফেন্ডার। এরপর থেকে জার্মান ক্লাবটির রক্ষণভাগে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। বল পায়ে স্বচ্ছন্দ, শারীরিকভাবে শক্তিশালী এবং ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে কার্যকর হওয়ায় লুকেবাকে পছন্দ ইউনাইটেডের।

তবে তাকে দলে পেতে বড় অঙ্কের অর্থ খরচ করতে হতে পারে। লুকেবার রিলিজ ক্লজ প্রায় ৬ কোটি ৯০ লাখ পাউন্ড বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। যদিও প্রায় ৫ কোটি ৬০ লাখ পাউন্ডে সমঝোতার সম্ভাবনার কথাও এসেছে।

aliul / aliul

Link Copied