বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

reporter

মোঃ রিফাত মিয়া

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ


নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে ২০২৬-২৭ মৌসুমে বিনামূল্যে সরিষা,খেসারি ও চিনাবাদাম আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ১৮ হাজার কৃষকের মাঝে সরিষা,৫০জন চীনা বাদাম ও ৫০ জন কে খেসারী বীজ দেয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা,যুগ্ম সম্পাদক মো.ফারুক আহমেদ খান,উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা,কৃষক দলের সভাপতি মো.হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জসিম উদ্দিন। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিকে আরও সমৃদ্ধ করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।এ সময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ রিফাত মিয়া / এমএসএম

Link Copied