
রাজস্থলী বাঙ্গালহালিয়াতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে চন্দ্রঘোনা থানা
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:১১ অপরাহ্ণ

রাঙামাটির জেলা রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে বাঙ্গালহালিয়া বাজার এলাকায় বটগাছ তলে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি অস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৭টার দিকে বাঙ্গালহালিয়া সরকারি কলেজ সংলগ্ন উত্তর পাশের একটি পুকুরপাড়ের জঙ্গল থেকে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল সফিপুর ও বাঙ্গালহালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় বাঙ্গালহালিয়া স্টেশনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে কলেজ সংলগ্ন পুকুরপাড়ের জঙ্গলে তল্লাশি চালানো হয় বলে পুলিশের পক্ষে জানান। সেখানে পলিথিনের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।
উদ্ধার করা কার্তুজের মধ্যে একটি রাবার বুলেট ও অপরটি সিসার বুলেট। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসআই সুফল কুমার দাস দেশীয় তৈরি অস্ত্র ও কার্তুজগুলো জব্দ তালিকামূলে জব্দ করেন।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ ঘটনার সত্যতা গণমাধ্যম কে নিশ্চিত করে জানান, দেশীয় অস্ত্র ও কার্তুজগুলো কে বা কারা সেখানে ফেলে গেছে, তা জানতে স্থানীয় পার্শ্ববর্তী দোকানদার ও উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে পুলিশ পক্ষে জানান।




















