বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে হাওয়া দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

reporter

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ


ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে হাওয়া দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

দিনাজপুরের ঘোড়াঘাটে ভলকানাইজিং দোকানের হাওয়া মেশিন দিয়ে আট বছর বয়সী এক শিশুর পায়ুপথে বাতাস দেওয়ার অভিযোগ উঠেছে দোকানমালিক মো. আফজাল হোসেনের বিরুদ্ধে। এতে শিশুটির পায়ুপথ ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। বর্তমানে শিশুটি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মো. আফজাল হোসেনসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আফজাল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের ডুগডুগীহাট বাজারে অভিযুক্ত আফজাল হোসেনের ভলকানাইজিং দোকানে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা জানান, ছেলের মুসলমানি উপলক্ষে গত ২৫ অক্টোবর তিনি শ্বশুরবাড়ি চৌরিয়া গ্রামে আসেন। অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরে যান। গত ২ নভেম্বর সন্ধ্যায় ছেলের অসুস্থতার খবর পেয়ে তিনি জানতে পারেন, অভিযুক্ত আফজাল হোসেনের দোকানে হাওয়া মেশিন দিয়ে তাঁর ছেলের পায়ুপথে বাতাস প্রবেশ করানো হয়েছে।

গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকেরা শিশুটির পেটের ভেতর অতিরিক্ত বাতাস ও অভ্যন্তরীণ ক্ষতের বিষয়টি নিশ্চিত করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


Link Copied