ঈদুল আযহা উপলক্ষে সহস্রাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার পরিবেশন করেছে আল ওয়াফা ফাউন্ডেশন

news paper

এইচ এম মাহমুদ হাসান

প্রকাশিত: ১৫-৬-২০২৫ বিকাল ৫:৩৯

201Views

পবিত্র ঈদুল আযহা'২৫ উপলক্ষে আল ওয়াফা ফাউন্ডেশন* প্রথম বৃহৎ মানবিক উদ্যোগ হিসেবে ‘হট মিল প্রজেক্ট’-এর মাধ্যমে খুলনা ও চট্টগ্রামে বারো শত'র বেশি সুবিধাবঞ্চিত নারী, শিশু ও বৃদ্ধদের মাঝে উষ্ণ খাবার বিতরণ করেছে।

খুলনার ইসলামপুরে এক হাজারের অধিক মানুষের মাঝে খাবার সরবরাহ করা হয় এবং চট্টগ্রামের বাঁশখালীর সরল চিলড্রেন একাডেমি ও একটি মাদ্রাসায় ২৫০ শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়। যাতে ঈদের আনন্দে কেউ বঞ্চিত না থাকে।

২০২৫ সালে প্রতিষ্ঠিত এই অলাভজনক সংস্থাটি শিশু সুরক্ষা, নারী ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষে কাজ করছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিদওয়ান আহমেদ এবং সহ প্রতিষ্ঠাতা মোঃ আবদুল হাফিজ বলেন, “আমরা শুধু ক্ষুধা মেটাইনি, বরং মর্যাদার সাথে খাবার দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছি।”

আল ওয়াফা ফাউন্ডেশন ভবিষ্যতে আরও টেকসই ও গণমুখী প্রকল্পের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করতে চায়।


আরও পড়ুন