মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

ঠাকুরগাঁওয়ে কিশোরীর আত্মহত্যা ও কীটনাশকে কৃষকের মৃত্যু

reporter

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ

১২Views

ঠাকুরগাঁওয়ে কিশোরীর আত্মহত্যা ও কীটনাশকে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলায় পৃথক দুটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। বালিয়াডাঙ্গীতে এসএসসি টেস্ট পরীক্ষায় ফেল করায় অভিমান করে মর্জিনা আক্তার (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অন্যদিকে হরিপুরে ভুট্টা ক্ষেতে কীটনাশক ও রাসায়নিক সার ছিটানোর পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় জামাল উদ্দিন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বালিয়াডাঙ্গী থানায় দায়ের করা অপমৃত্যু মামলা সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে উপজেলার বেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন সকালে মর্জিনার বাবা মো. মজিবর রহমান ও মা মোছা. রূপালী আক্তার ছোট ছেলে মো. আহাদকে (১০) বাড়িতে রেখে ধান ক্ষেতে কাজে যান। দুপুর ১টার দিকে আহাদ তার বোনকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখে, মর্জিনা তার শয়নকক্ষে ঘরের বাঁশের সড়ের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরিবারের ধারণা, টেস্ট পরীক্ষায় ফেল করার মান-অভিমান থেকে সে আত্মহত্যা করেছে।
অপরদিকে হরিপুর থানার এজাহার থেকে জানা যায়, উপজেলার পাঁচঘরিয়া ঝাড়বাড়ী গ্রামের কৃষক জামাল উদ্দিন রোববার দুপুরের দিকে আবাদি জমির ভুট্টা ক্ষেতে কীটনাশক ও রাসায়নিক সার মিশিয়ে ছিটান। কাজ শেষে বাড়ি ফিরে গোসল না করেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরে বমি শুরু হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং সবশেষ ষ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উভয় ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।


Link Copied