মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

সিলেটের কানাইঘাটে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি

reporter

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ

২০Views

সিলেটের কানাইঘাটে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ লাখ ৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টহল দলটি কানাইঘাট সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০০ কেজি ভারতীয় চিনি, ৩০ কেজি কিশমিশ, ৬৯০ কেজি জিরা, ১৫টি বিভিন্ন প্রকার শাড়ি এবং ৬২০টি ফেসওয়াশ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৮ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতাসহ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Link Copied