বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

২৭ বছরে প্রথমবার এমন কীর্তি কোনো নিউজিল্যান্ড ব্যাটারের

reporter

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ


২৭ বছরে প্রথমবার এমন কীর্তি কোনো নিউজিল্যান্ড ব্যাটারের

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ভারত মাত্র ৮৯ রানে অলআউট হয়। এক উইল ইয়াংকেই (১২৫) তারা ছুঁতে পারেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৪ রানে হার মানে সফরকারীরা। ভারত বাজে ব্যাটিং করলেও এর আগে নিউজিল্যান্ডকে শক্তিশালী সূচনা এনে দেন ইয়াং, আর সঙ্গে পান টিম সেইফার্টকে।

নিউজিল্যান্ড ৩৩৩ রান করে আগে ব্যাটিং করে। ওপেনিং জুটি ছিল ৮৫ রানের। তাতে ৫৮ রান করে অবদান রাখেন সেইফার্ট। আর এই ইনিংস খেলার পথে এমন এক কীর্তি গড়েন তিনি, যা গত ২৭ বছরে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের কোনো ব্যাটার করতে পারেননি।

সেইফার্টের হাফ সেঞ্চুরি নিউজিল্যান্ড ক্রিকেটে দীর্ঘ একটি প্রতীক্ষার অবসান ঘটায়। বিশেষ ওয়ানডে মাইলফলকে নাম লেখেন তিনি। পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকদের বাঁচিয়ে রাখতে তার অবদান গুরুত্বপূর্ণ ছিল।

সেইফার্ট ভারতের বিপক্ষে প্রথম ১০ ওভারের মধ্যে হাফ সেঞ্চুরি করেছেন। ২৭ বছরের মধ্যে প্রথম কিউই ব্যাটার হিসেবে ভারতের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। ৩৯ বল খেলে হাফ সেঞ্চুরি হয়েছে তার।

সেইফার্টের আগে এই রেকর্ড ছিল ব্রায়ান ইয়াংয়ের। ১৯৯৯ সালের ১৪ জানুয়ারি ওয়েলিংটনে ভারতের বিপক্ষে ৪০ বলে ৫২ রান করেছিলেন তিনি।

aliul / aliul

Link Copied