
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবর ও সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি-সাহিত্যিক দেওয়ান মতিউর রহমান খান, দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের মকসুদ হোসেন, সিলেট কল্যাণ সংস্থার এহসানুল হক তাহের, গণদাবি পরিষদের নুরুল আমিন চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা আশিক চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম লাল, সিসকপ সাধারণ সম্পাদক কামরুল হাসান জুলহাস, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন, বাসানী-ওসমানী স্মৃতি পরিষদের আমিনুল ইসলাম বকুল, কামাল খান, তফজ্জুল আলী ও আব্দুল আহাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরে জনস্বার্থে কাজ করেন; অথচ দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানিমূলক মামলা চালানো হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। এ সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ ছাড়া ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুকে মিথ্যা মামলায় কনডেম সেলে প্রেরণ, শ্রীমঙ্গলে অনুসন্ধানী প্রতিবেদক এহসান বিন মোজাহিদের বিরুদ্ধে মামলা এবং টিলা কাটার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বদরুর রহমান বাবরের ছেলেকে হয়রানিমূলক মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। পাশাপাশি সাংবাদিক দম্পতি সাগর-রুনি, সিলেটের এটিএম তুরাব, নেত্রকোনার আলিফ, গাজীপুরের আসাদুজ্জামান তুহিন এবং সুবর্ণা নদীসহ নিহত সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচারের জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল মুক্তাদির, শাহাদাৎ হোসেন চৌধুরী, রুহুল ইসলাম মিঠু, তপন কুমার সাহা, সাজ্জাদ আহমদ সাজু, জহিরুল ইসলাম রিপন, নুরুদ্দীন রাসেল, সুয়েজ হোসেন, শহীদ আহমদ খান, তালুকদার মখবুল হোসেন, সালমান রশীদ, সেলিম আহমদ, শাহিন আলম, সাইফুল ইসলাম নাহেদ, মো. জাকির হোসেন, আমির হোসেন সুহাগ, শরিফ উদ্দিন, ফয়জুল ইসলাম, সামছুদ্দিন, আব্দুর রাজ্জাক শাওন, লিমন আহমদ, আইবুর রহমান ও আব্দুল মতিনসহ বিভিন্ন গণমাধ্যমের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এবং বাংলাদেশ পরিবেশ গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন।




















