মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি সেমিনার

reporter

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ

১৭Views

চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি সেমিনার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি–এর উদ্যোগে চুয়াডাঙ্গায় আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক এক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) কলেজ রোডে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আত্মবিশ্বাস’-এর প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস লেনদেন, ক্ষুদ্র ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের ব্যাংক অর্থায়ন প্রাপ্তির উপায় এবং প্রান্তিক কৃষকদের জন্য আর্থিক সাক্ষরতা ও কৃষি অর্থায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের পরিচালক মো. নাজিম উদ্দিন। অনুষ্ঠানে বাংলা কিউআর ও ডিজিটাল লেনদেনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ. কে. এম. আমিরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান মো. আবদুর রহিমসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের এভিপি মো. মঞ্জুর রহমান।

কর্মশালা ও আলোচনা সভা শেষে স্থানীয় কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে কৃষি অর্থায়নের চেক তুলে দেওয়া হয়।


Link Copied