মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

reporter

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ণ

৬৬Views

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেডের দায়ের করা রিট আবেদন খারিজ (ডিসচার্জ) করে হাই কোর্ট বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন দায়ের করা হয়েছে।

​হাই কোর্ট বিভাগের ‘রিট পিটিশন গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে প্রদত্ত রায়ের বিরুদ্ধে ‘সিভিল মিসলেনিয়াস পিটিশন ফাইল করেছে আবেদনকারী প্রতিষ্ঠানটি। 

 মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ অন্যদের প্রতিপক্ষ (রেসপন্ডেন্ট) করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জয়নুল আবেদীন বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রত্যয়নপত্রে জানান, আপিল বিভাগে উক্ত সিভিল মিসলেনিয়াস পিটিশনটি বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। স্থগিতাদেশের (Stay application)৷ আবেদনসহ পিটিশনটি দ্রুতই আদালতের সুবিধাজনক কোনো তারিখে শুনানির জন্য উপস্থাপিত হবে বলে আশা করা যাচ্ছে।

​আদালতের ৪৪ ডিএলআর (এডি) ২১৯-এ উল্লিখিত সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট সকলের তথ্যাবধানের জন্য এই প্রত্যয়নপত্রটি জারি করা হয়।


Link Copied