
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (PGCB) নিয়োগ সার্কুলার ২০২৬
প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ণ

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (An Enterprise of Bangladesh Power Development Board)-এর জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক (গ্রেড–১১, বেতন স্কেল: সর্বসাকূল্যে ২৩,০০০/- টাকা) এবং নিরাপত্তা প্রহরী (গ্রেড-১৫, বেতন স্কেল: ১৪,৫০০/- টাকা) পদে মোট ৪১টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির স্মারক নম্বর ২৭.২১.০০০০.০০০২০১.১১.০০০১.২৬.২৫৭৫।
| বিষয় | বিস্তারিত তথ্য |
| প্রতিষ্ঠান | পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (PGCB) |
| পদের নাম | জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক এবং নিরাপত্তা প্রহরী |
| মোট পদ সংখ্যা | ৪১টি (দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়ন কাজের জন্য) |
| শিক্ষাগত যোগ্যতা | পদভেদে এসএসসি/এইচএসসি/স্নাতক/বিবিএ/বিবিএস (সম্মান) ডিগ্রি (বিস্তারিত নিচে দ্রষ্টব্য) |
| বয়সসীমা (০৮/০৬/২০২৬ অনুযায়ী) | সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর (অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও বিভাগীয় প্রার্থীদের জন্য ৩৫/৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য) |
| আবেদনের সময়সীমা | ৩০/০৬/২০২৬ তারিখ পর্যন্ত (বিকাল ০৫:০০টা পর্যন্ত) |
| বর্তমান স্ট্যাটাস | আবেদন চালু (১০/০৬/২০২৬ তারিখ থেকে শুরু) |
| আবেদন ফি | ১১২/- টাকা ও ৫৬/- টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য) |
| পরীক্ষার ধাপ | লিখিত / ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) / মৌখিক পরীক্ষা |
| প্রবেশপত্র ও পরীক্ষার তারিখ | পরবর্তীতে SMS ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে |
| আবেদন লিংক | অনলাইন (https://powergrid.teletalk.com.bd) |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ সেকশন চেক করুন (www.powergrid.gov.bd) |






















